ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড  

0
137
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে ১৪ বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।শুক্রবার পাক দুর্নীতি দমন আদালত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-র প্রধানের স্ত্রী বুশরা বিবিকেও এই মামলায় দোষী হিসাবে চিহ্নিত করেছে আদালত।
তাঁর সাত বছরের জেল হয়েছে। পাক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর আটা বন্দিয়াল ২০২৩ সালের মে মাসে আদালত চত্বর থেকে ইমরান খানের গ্রেফতারিকে অবৈধ বলেছিলেন। এরপরে লাহৌর হাইকোর্ট ইমরান খানের জামিনের আর্জিও মঞ্জুর করেছিল। কিন্তু রাষ্ট্রদ্রোহ-সহ একাধিক মামলায় অভিযুক্ত পিটিআই প্রধান জেল থেকে মুক্তি পাননি।
প্রসঙ্গত, আল কাদির ট্রাস্টের নির্মীয়মাণ বিশ্ববিদ্যালয় থেকে বেআইনি ভাবে ১ হাজার ৬৪৫ কোটি টাকা নেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে।