গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata লিটারে ৪ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি বাংলার ডেয়ারির দুধের

    লিটারে ৪ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি বাংলার ডেয়ারির দুধের

    0
    193
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    নভেম্বরের গোড়ায় বাংলার ডেয়ারির দুধ এক লাফে লিটারপ্রতি বেড়ে গিয়েছে ৪ টাকা। বাংলার ডেয়ারির সবচেয়ে ভাল মানের দুধের ব্র্যান্ডের নাম সুপ্রিম।
    অক্টোবরে সেই দুধের লিটারপ্রতি দাম ছিল ৫৬ টাকা। এক লাফে নভেম্বরের গোড়ায় সেটা হয়ে গিয়েছে ৬০টাকা। অন্যান্য ব্র্যান্ডেরও দাম বেড়েছে। যেমন তৃপ্তি’র লিটারপ্রতি দাম ছিল ৫২ টাকা। তা বেড়ে হয়েছে ৫৪ টাকা। আবার স্বাস্থ্যসাথী ডবল টোন দুধের দাম ছিল ৪৬ টাকা লিটার। সেটা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ টাকা লিটার। এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়ছে নিম্ন মধ্যবিত্তদের জীবনে এবং চায়ের ছোটখাটো দোকানদারদের উপর। এ-ও ঠিক যে, শুধু এই সংস্থার নয়।
    অন্যান্য বেসরকারি সংস্থার দুধের দামও বৃদ্ধি পেয়েছে এই সময়ে। তবে সরকারি সংস্থার দুধের দামের বৃদ্ধির হার চোখে পড়ার মতো।