বিজেপিকে সমঝে দিলেন শিণ্ডে

0
125
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের সঙ্গে ঠান্ডা লড়াইয়ের জল্পনার মাঝেই এবার কড়া বার্তা দিয়েছেন উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। রীতিমতো সুর চড়িয়ে শিবসেনা প্রধান জানিয়েছেন, তাঁকে হালকাভাবে নিলে ভুল করা হবে।

 মনে রাখতে হবে, ২০২২ সালে তিনিই সরকার বদলে ছিলেন। কারও নাম না নিলেও সংঘাত জল্পনার মাঝে উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের এই মন্তব্যে শোরগোল শুরু হয়েছে মারাঠা রাজনীতিতে।মহারাষ্ট্রে সরকার গঠনের আগে থেকেই মুখ্যমন্ত্রী মুখ নিয়ে জল্পনা চলছিল।সংখ্যাগরিষ্ঠতার দৌলতে বিজেপির প্রতিনিধি ফড়ণবিস কুর্সিতে বসলেও, তাঁর সঙ্গে একনাথ শিণ্ডের ঠোকাঠুকি লেগেই চলেছে বলে খবর।সরকারের একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি এড়িয়ে গিয়েছেন উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। খারিজ করা হয়েছে শিণ্ডে আমলের ১৪০০ কোটি টাকার টেন্ডার। সম্প্রতি জানা যাচ্ছে, শিণ্ডে-সেনার শিবিরের ২০ জন বিধায়কের ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা নাকি তুলে নেওয়া হয়েছে।রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার রুখতেই নাকি এমন পদক্ষেপ করা হয়। এহেন টালমাটাল পরিস্থিতি বারবার বুঝিয়ে দিয়েছে সবকিছু ঠিকঠাক চলছে না মহাজুটির সরকারে। এরইমাঝে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একনাথ শিণ্ডে বলেছেন,আগেই বলেছেন, তাঁকে হালকাভাবে নিলে ভুল করা হবে।

তিনি সাধারণ কর্মী ঠিকই, তবে তিনি বালাসাহেবের শিষ্য। সেটা যেন মাথায় রাখা হয়। তাঁকে হাল্কাভাবে নেওয়ার জন্য ২০২২ সালে সরকার বদলে গিয়েছে, সাধারণ মানুষের সরকার গঠিত হয়েছে। এবার বলছেন তাঁর এই ইঙ্গিত যে যার বোঝার তিনি বুঝে নিন।