গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National সমুদ্রে চিনকে পাল্লা দিতে নৌসেনায় নয়া মিসাইল ডেস্ট্রয়ার

    সমুদ্রে চিনকে পাল্লা দিতে নৌসেনায় নয়া মিসাইল ডেস্ট্রয়ার

    0
    137
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    সমুদ্রে চিনকে পাল্লা দিতে ভারতীয় নৌসেনায় যুক্ত হতে চলেছে দেশে তৈরি মিসাইল ডেস্ট্রয়ার আইএনএস সুরত।
    প্রায় আড়াই বছর ধরে সমুদ্র যুদ্ধের মহড়া দেওয়ার পরে অবশেষে আনুষ্ঠানিক ভাবে ভারতীয় নৌসেনার অন্তর্ভুক্ত হতে চলেছে এই ডেস্ট্রয়ার। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, গত ২০ ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে ভারতীয় নৌসেনার হাতে তুলে দেওয়া হয়েছে আইএনএস সুরতকে। শীঘ্রই সেটি নৌসেনায় কমিশন প্রাপ্ত হবে। মুম্বইয়ের মাঝগাঁও ডক ইয়ার্ডে তৈরি এই যুদ্ধ জাহাজকে ২০২২ সালে জলে ভাসিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তারপর থেকে ধারাবাহিকভাবে সমুদ্র যুদ্ধের অনুশীলনে ব্যস্ত থেকেছে সুরত। ক্ষেপণাস্ত্র, কামান, টর্পেডো সহ নানা অস্ত্রে সাজানো হয়েছে। প্রসঙ্গত, ২০২৭ সালের মধ্যে ভারতীয় নৌবাহিনীর ভাঁড়ারে ২০০টি বিভিন্ন শ্রেণীর যুদ্ধজাহাজ মজুত করার লক্ষ্য নিয়েছে কেন্দ্রীয় সরকার।
    নতুন যুদ্ধজাহাজগুলোর বড় অংশই কোচি, মুম্বই, কলকাতা সহ দেশের বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে।