মোদিকে কটাক্ষ,মালদ্বীপের দুই মন্ত্রীর পদত্যাগ

0
143

সোশ্যাল মিডিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে আক্রমণাত্মক কথা বলা এবং তাকে ক্লাউন হিসেবে উল্লেখ করা মালদ্বীপের দুই মন্ত্রী পদত্যাগ করেছেন। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর দপ্তরে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা।

 

অব্যাহতি নেওয়া দুই মন্ত্রীর নাম মারিয়াম শিউনা ও মালশা শরিফ।ব্যক্তিগত কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তারা।এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ ভ্রমণে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। ভ্রমণ শেষে ফিরে ভারত মহাসাগরের তীরে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই দ্বীপটির কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন মোদি।তার সেসব ছবি শেয়ারের পরপরই শোরগোল পড়ে যায় মালদ্বীপের সোশ্যাল মিডিয়ায়।মালদ্বীপের সাধারণ নেটিজেনদের পাশাপাশি এতে জড়িয়ে পড়েন মালদ্বীপের কয়েকজন সরকারি কর্তা-মন্ত্রিসভার সদস্যরাও।তাদের অভিযোগ, ভারতীয় পর্যটকরা যেন মালদ্বীপের পরিবর্তে লাক্ষাদ্বীপকে নিজেদের পর্যটনগন্তব্য হিসেবে বেছে নেন,ছবির মাধ্যমে সেই বার্তাই দিয়েছেন মোদি।তাদের অভিযোগের পাল্টা জবাব দিতে সরব হয়ে ওঠেন ভারতীয় নেটিজেনরাও। পর্যটন গন্তব্য হিসেবে মালদ্বীপকে বয়কটের ডাক দেন তারা।