গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home International যুদ্ধ পরিস্থিতিতে সৌদি ছাড়লেন রোনাল্ডো

    যুদ্ধ পরিস্থিতিতে সৌদি ছাড়লেন রোনাল্ডো

    0
    28
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    যুদ্ধ পরিস্থিতিতে ব্যক্তিগত বিমানে পরিবার নিয়ে সৌদি আরব ছাড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চলে গিয়েছেন মাদ্রিদে নিজের বাড়িতে। সম্প্রতি আল নাসেরের হয়ে সৌদি প্রো লিগের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
    আগামী কিছুদিন তিনি মাঠে নামতে পারবেন না। অন্যদিকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জন্য খেলা বন্ধ রাখা হয়েছে। এই অবস্থায় ব্যক্তিগত বিমানে রোনাল্ডো নিজের বাড়িতে চলে গিয়েছেন। এবং মাদ্রিদেই হ্যামস্ট্রিংয়ের চোটের চিকিৎসা করাবেন বলে খবর। অন্যদিকে বিশ্বকাপ শুরু হওয়ার সাড়ে তিন মাস আগে রোনাল্ডো চোট পাওয়ায় দলের অধিনায়ক বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সম্মানে খেলতে পারবেন কিনা তা নিয়ে উদ্বেগে পর্তুগাল। যদিও আল নাসেরের চিকিৎসকরা জানিয়েছেন রোনাল্ডোর হামস্ট্রিংয়ের চোট গুরুতর নয়।
    সম্পূর্ণ সুস্থ হতে ২-৩ সপ্তাহ লাগবে। মনে করা হচ্ছে এক মাসের মধ্যে তিনি মাঠে ফিরতে পারবেন। সেক্ষেত্রে আগামী বিশ্বকাপে তাঁর খেলার কোনও অন্তরায় হবে না। উল্লেখ্য ইরানে খামেইনির মৃত্যুর দিনে সৌদিতে আল ফায়হারের বিরুদ্ধে ম্যাচে খেলতে গিয়ে চোট পান রোনাল্ডো। এরপরেই খবর ব্যক্তিগত সাড়ে ৭০০ কোটি টাকার বিলাশবহুল বিমানে মাদ্রিদে চলে গিয়েছেন পর্তুগালের অধিনায়ক।