অসমে প্রথম দফায় ১৭ আসনে প্রার্থী তৃণমূলের 

0
45
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

অসমে প্রথম দফায় ১৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। মূলত বাঙালি এবং সংখ্যালঘু ভোটারদের দিকে নজর দিচ্ছে দল। তৃণমূলের প্রথম দফায় প্রার্থী তালিকায় একাধিক সংখ্যালঘু নাম রয়েছে।

কোঁকড়াঝাড়ের বাওখুঁগ্রী থেকে প্রার্থী হয়েছেন উদাংশ্রী নার্জারি, ধুবড়ির বিলাসীপাড়া থেকে প্রার্থী হলেন মোমিনুর ইসলাম, গোয়ালপাড়ার জলেস্বর থেকে প্রার্থী হয়েছেন আরিফ আকবর আহমেদ। অন্যান্য একাধিক কেন্দ্র থেকে প্রার্থী হলেন, কল্যাণী কলিতা, বিকাশ নাথ যোগী, আমিরুল ইসলাম, দুলু আহমেদরা।

অসম তৃণমূলের রাজ্য সভানেত্রী সুস্মিতা দেব জানিয়েছেন, অসমে ৫১টি আসনে লড়াই করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। যদিও তৃণমূল কংগ্রেস জানিয়েছে, এমন কোথাও প্রার্থী দেওয়া হবে না যাতে বিজেপির সুবিধা হয়। দরকারে আরও কম আসনে লড়াই করা হবে। আগামী ৯ এপ্রিল অসমে ১২৬ আসনে এক দফায় হতে চলেছে নির্বাচন।