
বাংলাদেশে ফের যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। ঢাকার রাজবাড়ি জেলায় অমৃত মণ্ডল ওরফে সম্রাট নামে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে।
যদিও বাংলাদেশের পুলিশের দাবি চাঁদাবাজি এবং বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন ২৯ বছরের সম্রাট। বুধবার রাতেই খুনের ঘটনার পর সেলিম শেখ নামে অমৃতের সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।
তাঁর কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। স্থানীয় থানার ওসি শেখ মইনুল ইসলামের দাবি নিহত অমৃতের নামে খুনের অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাঁর সহযোগীর কাছ থেকে একটি পিস্তল এবং একটি ওয়ান শাটার উদ্ধার হয়েছে।
