বেঙ্গালুরুতে বৃষ্টিতে হাসপাতালের প্রাচীর ভেঙে ২ শিশু-সহ মৃত ৭

0
34
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
বেঙ্গালুরুতে প্রবল বৃষ্টিতে ফুটপাথে অস্থায়ী প্লাস্টিকের ছাউনি ওপর হাসপাতালের প্রাচীরের একাংশ ভেঙে দুই শিশু-সহ সাত জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও সাত জন! তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।
ফলে মৃতের তালিকা দীর্ঘতর হওয়ার শঙ্কা রয়েছে। অভিযোগ, কয়েক দশকের পুরনো ওই প্রাচীরের উপর নতুন করে নির্মাণের কাজ শুরু হয়েছিল। সেই চাপ সহ্য করতে না পেরে ভারী বৃষ্টির মধ্যে প্রাচীরের একাংশ ভেঙে পড়ে। শিবাজীনগরের বিধায়ক রিজওয়ান আরশাদ জানিয়েছেন, বুধবার সন্ধ্যা সাড়ে ৫টা নাগাদ দুর্ঘটনা ঘটে। বজ্রপাত ভারী বৃষ্টিপাত জেরে এমনটা হতে পারে জানিয়েছেন তিনি। হাওয়া অফিসের হিসাব বলছে, বুধবার সন্ধ্যা ৫.৩০টার মধ্যে শহরে ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।