দার্জিলিংয়ে চায়ে বদনাম বরদাস্ত নয়, হুঁশিয়ারি মমতার

0
795

দার্জিলিং চায়ে বদনাম করার চেষ্টা হলে বরদাস্ত করা হবে না। হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরস মেলার উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন দার্জিলিং চা বলে বিদেশে খারাপ চা বিক্রি হচ্ছে।

এই প্রচেষ্টা ব্যর্থ করবে তাঁর সরকার। পাশাপাশি পাহাড়ে আরও বেশি হোমস্টে তৈরির কথাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। সেখানেই রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর প্রশংসাও শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে।

তিনি বলেছেন মহিলারা শুধু বাড়িতে রান্নাই করেন না। হস্তশিল্পের কাজ করে নিজেদের স্বনির্ভরও করে তুলছে।

ছবি  সৌজন্যে : নিজস্ব