!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

29.2 C
Kolkata
29.2 C
Kolkata
More
    Home Entertainment দুবাইয়ে নার্গিস ফাখরি, অনিদ্রা-উদ্বেগে

    দুবাইয়ে নার্গিস ফাখরি, অনিদ্রা-উদ্বেগে

    0
    24
    ছবি সৌজন্যে : ইন্সটাগ্রাম

    মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মাঝে দুবাইতে আটকা পড়ে উদ্বেগ আর অনিদ্রায় দিন কাটছে অভিনেত্রী নার্গিস ফাখরির। সোশ্যাল মিডিয়ায় নিজের এই কঠিন সময়ের কথা ফ্যানদের সঙ্গে শেয়ার করেছেন তিনি।

    দুবাইয়ের একটি হোটেলে অবস্থানকালে নার্গিস জানিয়েছেন,যুদ্ধের এই অনিশ্চিত পরিস্থিতিতে তিনি প্রচণ্ড দুশ্চিন্তা ও ঘুমের সমস্যায় ভুগছেন। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, এরপর কী হবে তা না জানার ভয় আর উদ্বেগ সবসময় কাজ করছে।রাত শেষ হয়ে গেলেও মস্তিষ্ক শান্ত হচ্ছে না, তাই ঘুমাতেও পারছেন না।

    এদিকে নার্গিস ফাখরিকে শেষ দেখা গেছে রিতেশ দেশমুখ ও বিবেক ওবেরয়ের সাথে,মাস্তি ৪ সিনেমায়। রণবীর কাপুরের বিপরীতে রকস্টার সিনেমার মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। এ ছাড়া,মাদ্রাজ ক্যাফে, ম্যায় তেরা হিরো ও হলিউড সিনেমা,স্পাই-তেও তিনি অভিনয় করেছেন।