
মেডিক্যাল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুর্গাপুর উপ সংশোধনাগারে অভিযুক্তদের চিহ্নিত করতে টিআই প্যারেড করা হয়েছে। দুপুরে আইকিউ সিটি মেডিক্যাল কলেজ থেকে নির্যাতিতাকে দুর্গাপুর উপ সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়।
সেখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে টিআই প্যারেড সম্পন্ন হয়। ধর্ষণে অভিযুক্ত শেখ নাসিরুদ্দিন, শেখ রিয়াজউদ্দিন, শেখ রফিক, অপু বাউড়ি এবং শেখ ফিরদৌস, এই পাঁচজনের টিআই প্যারেড প্রক্রিয়া শেষ হয়েছে।
প্রায় দেড় ঘণ্টা ধরে চলে এই প্রক্রিয়া। এই রিপোর্ট আদালতে জমা দেওয়া হবে।









