
দুর্গাপুরে ওড়িশার মেডিক্যাল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় এবার নির্যাতিতা ও অভিযুক্ত সহপাঠীর হোয়াটসঅ্যাপ চ্যাট দেখা হবে। আদালতের নির্দেশে দুই পক্ষের আইনজীবীর সামনে আদালতে ওই হোয়াটসঅ্যাপ চ্যাট দেখা হবে।
পাশাপাশি ২৪ অক্টোবর ধর্ষণে অভিযুক্তদের দুর্গাপুর উপসংশোধনাগারে টিআই প্যারেডের নির্দেশ দিয়েছে আদালত। মেয়াদ শেষে বুধবার আদালতে তোলা হয়েছিল দুর্গাপুরে ওড়িশার মেডিক্যাল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় নির্যাতিতার সহপাঠী সহ অভিযুক্ত ৩ জনকে। অভিযুক্ত সহপাঠীর জামিনের আবেদন করে সওয়াল করেন তাঁর আইনজীবী। জামিনের বিরোধিতা করে পাল্টা সরকারপক্ষের আইনজীবী দাবি করেন অভিযুক্ত সহপাঠীর বিরুদ্ধে অনেক এভিডেন্স রয়েছে। তার কি ভূমিকা ছিল তা নির্যাতিতার বয়ানে স্পষ্ট হয়েছে।
এরপরেই ২৭ অক্টোবর পর্যন্ত নির্যাতিতার সহপাঠী ওয়াসেফ আলি সহ ৩ জনকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি হোয়াটসঅ্যাপ চ্যাট এবং টিআই প্যারেডেরও নির্দেশ দিয়েছে আদালত।








