গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata অক্সফোর্ডে ভাষণ দিতে লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী, শিল্প বৈঠকও

    অক্সফোর্ডে ভাষণ দিতে লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী, শিল্প বৈঠকও

    0
    79
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিতে ২১ মার্চ লন্ডন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে দুবাই হয়ে লন্ডনে পৌঁছবেন মুখ্যমন্ত্রী।
    ৭ দিনের এই সফরের অন্যতম লক্ষ্য পশ্চিমবঙ্গে বিনিয়োগ আনাও। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী এবং গবেষকদের সামনে ভাষণ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভাষণে পশ্চিমবঙ্গরে উন্নয়ন, কন্যাশ্রীর মত সামাজিক প্রকল্প, পশ্চিমবঙ্গের সংস্কৃতি, ইতিহাস থেকে পর্যটন সবটাই তুলে ধরতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি শিল্পবৈঠকও রয়েছে মুখ্যমন্ত্রীর। সেখানে রাজ্যের শিল্পনীতি, শিল্প পরিবেশের কথা তুলে ধরতে পারেন মুখ্যমন্ত্রী। লন্ডনে শিল্পপতি ও বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথাও রয়েছে তাঁর। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সাফল্যের দিকগুলো সেখানকার শিল্পমহলের কাছে তুলে ধরতে পারেন তিনি। সেই বৈঠকে রাজ্যে নতুন শিল্পস্থাপন, তথ্যপ্রযুক্তি, উৎপাদন ক্ষেত্র এবং পর্যটন উন্নয়ন নিয়ে আলোচনা হতে পারে। ২০২৩-এ বিদেশের মাটি থেকে লগ্নি টানতে স্পেন সফরে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ২০২১-এ একবার মুখ্যমন্ত্রীর রোম সফরে বাগড়া দিয়েছিল কেন্দ্র।
    সে বছর নেপাল সফরের অনুমতিও দেওয়া হয়নি মুখ্যমন্ত্রীকে। ২০২৩-এ মমতাকে দুবাই এবং স্পেন সফরের অনুমতি দেওয়া হবে কিনা, তা নিয়েও সংশয় ছিল। তবে সেবার মিলেছিল বিদেশমন্ত্রকের সবুজ সংকেত।