ভারতে একদিকে মোদী-আদানি, অন্যদিকে সাধারণরা : রাহুল

0
70
ছবি সৌজন্যে : এক্স
এখন দুটি ভারত বর্তমান। একদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গৌতম আদানিরা। অন্যদিকে, দেশের খেটে খাওয়া কৃষক, মজদুর, আদিবাসী-দলিতরা রয়েছেন।
বিহারের নির্বাচনী জনসভা থেকে এভাবেই বিজেপি ও নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেছেন, এই দ্বিতীয় ভারতের সাধারণ নাগরিক হয়ে যে যাই কাজ করে নিক না কেন, সে কর্মসংস্থান পাবে না, কর্মহীনই থাকবে। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চান আদানি এবং আম্বানির মতো লোকেরা বিহারের জনগণের কাছে চিন থেকে পণ্য বিক্রি করুক। আর স্বদেশী পণ্য মার্কেটে না থাকুক।
রাহুলের আরও মন্তব্য, প্রধানমন্ত্রী বিহারের যুবদের প্রতিশ্রতি দিয়েছেন যে বর্তমানে দেশে মোবাইল ফোনের রিচার্জ সবথেকে সস্তা, যাতে সবাই ইন্টারনেট ব্যবহার করতে পারে এবং রিল বানাতে পারে, তাতে সাধারণ মানুষ উপকৃত হয় কিন্তু আদতে তা সত্যি নয়। সাধারণ মানুষ ইন্টারনেট ইউজ করলে পকেট ভরবে আদানি-আম্বানিদের।