যুবভারতী-কাণ্ডে আন্তর্জাতিক খবরে, সরব শুভেন্দু

0
115
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
কলকাতায় ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি-কে ঘিরে যুবভারতীর বিশৃঙ্খলার ছবি বিদেশি সংবাদমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। যা চরম লজ্জার ও অপমানের।
এক্স পোস্টে নথি সহকারে এভাবেই রাজ্যের বিরুদ্ধে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, এই ঘটনা রাজ্যের ভাবমূর্তির জন্য কলঙ্কজনক। যুবভারতীর মতো জায়গায় এই ধরনের ঘটনা লজ্জাজনক। শুভেন্দু অধিকারী আরও বলেছেন, যদি রাজ্যের শাসকদল ব‌্যর্থ হয়।
তবে বিদেশি সংবাদমাধ্যমে এমন ছবি ছাপানোই স্বাভাবিক। রাজ্যের শাসকদল এবং প্রশাসনকে এই ঘটনায় সরাসরি অভিযুক্ত করেছেন শুভেন্দু অধিকারী। সরকারের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া। ইভেন্টটি আয়োজনে মূলত উদ্দেশ্য ছিল মেসির সঙ্গে ভক্তদের সরাসরি সংযোগ স্থাপন করা। তবে, বিশাল ভিড় এবং সঠিক ব্যবস্থাপনার অভাবে অনেক ভক্ত মেসিকে দেখার সুযোগ পাননি।