!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

29.2 C
Kolkata
29.2 C
Kolkata
More
    Home National জেডিইউতেও পরিবারতন্ত্র , রাজনীতিতে নীতীশপুত্র 

    জেডিইউতেও পরিবারতন্ত্র , রাজনীতিতে নীতীশপুত্র 

    0
    23
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    বিহার রাজনীতিতে এতদিন রাজনীতিকে পাশ কাটিয়ে চলা মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পুত্র নিশান্ত কুমার আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছেন জেডিইউতে। রাজ্যের মন্ত্রী ও প্রবীণ জেডিইউ নেতা শ্রবণ কুমার এ কথা প্রকাশ্যে এনেছেন।

    শোনা যাচ্ছে, দলে নিশান্তকে বড় পদ দেওয়ার পাশাপাশি রাজ্যসভাতেও পাঠানো হতে পারে তাঁকে।এক সাক্ষাৎকারে শ্রবণ কুমার বলেছেন, নিশান্ত কুমার যে সক্রিয় রাজনীতিতে যোগ দিচ্ছেন তা এখন আর জল্পনা নয়। পুরোপুরি স্পষ্ট। দলের তরফে দু’একদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হবে। দলের কর্মীরা অনেক বছর ধরেই নিশান্তকে সক্রিয় রাজনীতিতে চাইছিলেন। এখন হোলির আগে এই সিদ্ধান্তে তাঁরা যারপরনাই উচ্ছ্বসিত। পাশাপাশি তিনি আরও বলেছেন, দল অবশ্যই তাঁকে বড় কোনও দায়িত্ব দেবে। তবে ঠিক কী দায়িত্ব তাঁকে দেওয়া হচ্ছে সে বিষয়ে দু’একদিনের মধ্যেই সিদ্ধান্ত হয়ে যাবে। এদিকে সূত্রের খবর, পদের পাশাপাশি রাজ্যসভাতে পাঠানো হতে পারে নিশান্তকে।উল্লেখ্য, বিহারের রাজনীতিতে বার বার উঠে এসেছে পরিবারতন্ত্রের কথা।

    প্রায় সব বড় নেতাই চেষ্টা করেছেন পরবর্তী প্রজন্মকে রাজনীতির ময়দানে একটি পাকাপোক্ত জায়গা করে দিতে। তবে সেই ধারা থেকে কিছুটা ব্যতিক্রম ছিল নীতীশের দল জেডিইউ। বাবা ১০ বারের মুখ্যমন্ত্রী হলেও এতদিন রাজনীতিতে দেখা যায় নি ৫০ বছর বয়সী নিশান্ত কুমারকে। সবসময়ই প্রচারের আলো থেকে দূরে ছিলেন তিনি। সংবাদমাধ্যমের সঙ্গে তাঁর কোনও যোগাযোগও ছিল না। তবে সেই ধারায় কিছুটা ব্যতিক্রম দেখা যায় বিহারের শেষ বিধানসভা নির্বাচনে।