গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Entertainment অনন্ত সিং-এর বায়োপিকে জিৎ

    অনন্ত সিং-এর বায়োপিকে জিৎ

    0
    211
    ছবি সৌজন্যে : নিজস্ব
    প্রথমবার বায়োপিকে অভিনয় করতে চলেছেন জিৎ। তও আবার অনন্ত সিংয়ের মত এক বিপ্লবীর, যিনি কিনা চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের অন্যতম নায়ক ছিলেন। পথিকৃৎ বসুর পরিচালনায় আসতে চলেছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। এই ছবি ঘোষণার পর থেকেই উত্তেজনার পারদ যেন বেড়েই চলেছে জিৎ ফ্যান মহলে।
    এবার প্রকাশ্যে এসেছে শুটিংয়ের দিনক্ষণ। চলতি বছর দুর্গা পুজোর পর পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় শুরু হবে ছবির শুটিং। স্বাধীনতা সংগ্রামে কিভাবে জড়িয়েছিলেন অনন্ত সিং, সেই ঘটনাই তুলে ধরা হবে এই ছবিতে। অনন্ত সিং, যিনি একসময়ে ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিলেন মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে। স্বাধীনতা সংগ্রামে সক্রিয় অংশ নিয়েছিলেন তিনি।মাস্টারদা ছিলেন তাঁর আদর্শ।ইংরেজদের হাতে ধরা পড়ে অনন্ত সিং-র জেলও হয়। সেলুলার জেলে বন্দি ছিলেন।স্বাধীনতা পরবর্তী সময়ে ছাড়া পান।কিন্তু এই স্বাধীনতা চেয়েই কি লড়াই করেছিলেন?সেই প্রশ্ন ভাবাতে থাকে তাঁকে। দেশের দারিদ্র, দুর্নীতি, ধনী-গরিবের ভেদাভেদ তাঁকে অস্থির করে তোলে।এর পরেই বড় বদল আসে অনন্তর জীবনে। তিনি ব্যাংক এবং বিত্তশালীদের সম্পত্তি লুট করতে থাকেন আর তা বিলিয়ে দেন সাধারণ মানুষের মধ্যে।তবে শেষরক্ষা হয়নি তার। যদিও এর আগে জানা গিয়েছিল কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত থেকে সরে দাঁড়িয়েছেন আবির চ্যাটার্জি। জিৎকে এই প্রথম যাবে কোনো বায়োপিক ছবিতে। যদিও সুপারস্টার এখন থেকেই শুরু করে দিয়েছেন নিজেকে এই চরিত্রে গড়ার কাজ।
    প্রসঙ্গত, সুপারস্টার দীর্ঘদিন পর নিজের প্রযোজনা সংস্থা ছেড়ে অন্য প্রযোজনা সংস্থার সাথে কাজ করতে চলেছেন।