জর্ডানে প্রধানমন্ত্রী, উষ্ণ অভ্যর্থনাও 

0
141
ছবি সৌজন্যে : টুইটার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমান জর্ডানের রাজধানী আমমানে পৌঁছেছেন। সেখানে তাঁকে প্রটোকল ভেঙে বিমানবন্দরে স্বাগত জানাতে আসেন জর্ডানের প্রধানমন্ত্রী জাফর হাসান।

যার থেকে ভারত জর্ডান দ্বিপাক্ষিক সম্পর্কের আভাস পাওয়া যায়। সেই উষ্ণ অভ্যর্থনার ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। সেখানে দেখা যাচ্ছে জর্ডানের দেশীয় সংস্কৃতির প্রদর্শনীর মাধ্যমে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সেদেশের নাগরিকরাও।

বিমানবন্দরে তাদের সাথে আলাপচারিতা করেন প্রধানমন্ত্রী। সোমবার ত্রিদেশীয় সফরে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী। সফরের প্রথমে জর্ডানে প্রধানমন্ত্রী রাজা আবদুল্লা বিন আল হুসেনের সঙ্গে বৈঠকে দু দেশের সম্পর্ক, সমৃদ্ধি ও নিরাপত্তা বিষয়ে আলোচনা করবেন। সূত্রের খবর, দু দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, প্রযুক্তি, কৃষি, সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হতে পারে।