গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National জুনেই পশ্চিমবঙ্গ সীমান্ত পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

    জুনেই পশ্চিমবঙ্গ সীমান্ত পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

    0
    18
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    জুনের মাঝামাঝি পশ্চিমবঙ্গ সফরে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, সেই সফরে বাংলাদেশ লাগোয়া একাধিক সীমান্ত অঞ্চল সরেজমিন পরিদর্শনের পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবেন অমিত শাহ।

    এদিকে ইতিমধ্যেই দিল্লিতে এই সফর ঘিরে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। সূত্রের দাবি, সীমান্তে অনুপ্রবেশ, গবাদি ও মাদক পাচার, জাল নোট চক্র এবং সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকর, সব কিছু নিয়েই বিস্তারিত পর্যালোচনা করতে চান স্বরাষ্ট্রমন্ত্রী। বিএসএফের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ প্রশাসনিক কর্তাদের সঙ্গেও তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে। সীমান্তবর্তী জেলাগুলির জেলা প্রশাসন ও পুলিশকর্তাদেরও প্রস্তুত থাকতে বলা হয়েছে বলে খবর।

     অন্যদিকে,এই সফর নিছক প্রশাসনিক নয়, অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজনৈতিক বার্তাও বহন করছে। বিশেষ করে অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধ নিয়ে দীর্ঘদিন ধরেই পূর্বতন রাজ্য সরকারকে আক্রমণ শানিয়ে এসেছে গেরুয়া শিবি বি জে পি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই সফর তারই প্রতিফলন বলেই মনে করা হচ্ছে।এদিকে পশ্চিমবঙ্গ সফরের আগে অবশ্য একাধিক সীমান্তবর্তী রাজ্যে সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর মধ্যে রাজস্থানের বিকানেরের পর বিএসএফের সাঞ্চ সীমান্ত চৌকি পরিদর্শন ও নিরাপত্তা বৈঠক করেছেন তিনি। ২৯ মে গুজরাতের ভুজ সফরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।