গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National কেরলে মোদির মুখে ‘ধুরন্ধর’

    কেরলে মোদির মুখে ‘ধুরন্ধর’

    0
    29
    ছবি সৌজন্যে : এক্স

    কেরলের নির্বাচনী প্রচারে পরিচালক আদিত্য ধরের ব্লকবাস্টার ছবি ধুরন্ধরের দ্বারস্থ হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেরলের নির্বাচনী সভায়, প্রধানমন্ত্রী বলেছেন,দ্য কেরালা স্টোরি থেকে শুরু করে ধুরন্ধরে’র মতো তথাকথিত প্রোপাগান্ডা ছবিতে যা দেখানো হয়েছে সেসব মিথ্যা বা কল্পকাহিনী নয়।

    ওই ছবিগুলিকে যারা মিথ্যা বলে দাবি করে, সেই বাম এবং কংগ্রেস নিজেরাই মিথ্যার কারখানা।শনিবার কেরলমের তিরুভাল্লার সভায় প্রধানমন্ত্রী মোদি বলেছেন,বাম এবং কংগ্রেস মিথ্যা কথা বলায় পেশাদার হয়ে উঠেছে। ওরা বলে কেরালা ফাইলস নাকি মিথ্যা। ওঁরা বলে কাশ্মীর ফাইলস মিথ্যা। ওঁরা বলে ধুরন্ধরও মিথ্যা। বিরোধীদের নিশানা করে প্রধানমন্ত্রীর বক্তব্য, কংগ্রেস এবং সিপিএম মিথ্যার ফ্যাক্টারি।

    ওরা বিদেশি অনুদান আইন নিয়ে মিথ্যাচার করছে। ওরা অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে মিথ্যাচার করছে। ঠিক যেমন করেছিল সিএএ নিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দাবি, এভাবে মিথ্যা বলতে বলতে ধুরন্ধরের মতো সিনেমাকেও মিথ্যা বলছে বিরোধীরা। উল্লেখ্য, কেরলে দীর্ঘদিন মূল লড়াই বামফ্রন্ট ও কংগ্রেসের। এবার বাম সরকার ১০ বছরের প্রতিষ্ঠান বিরোধিতার বিরুদ্ধে লড়ছে। কংগ্রেসও নড়বড়ে। সেই সুযোগে মালয়ালি রাজ্যে পদ্ম ফোটানোর চেষ্টা করছে বিজেপি। শেষ পর্যন্ত সেই ভোট বৈতরণী পেরোতে প্রধানমন্ত্রী হাতিয়ার করছেন ধুরন্ধর ছবিটিকে।