মধ্যমগ্রাম ট্রলি-কাণ্ড : যাবজ্জীবন মা ও মেয়ে

0
134
ছবি সৌজন্যে : নিজস্ব
মধ্যমগ্রাম ট্রলিকাণ্ডে মা-মেয়েকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মধ্যমগ্রামে সুমিতা ঘোষের খুনের মামলায় বারাসত আদালত ফাল্গুনী ঘোষ এবং তাঁর মা আরতি ঘোষের কারাবাসের পাশাপাশি এক লক্ষ টাকা জরিমানা করেছে।
অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। পাশপাশিই তথ্যপ্রমাণ লোপাটের অপরাধে তাঁদের সাত বছরের জেল এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে সাজা ঘোষণার পরে সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেছেন, এই মামলার একটি গুরুত্বপূর্ণ বিষয় হল আগে দু’জনকে সাত বছর কারাগারে কাটাতে হবে। তার পরে তাঁদের যাবজ্জীবন কারাদণ্ড শুরু হবে দু’জনের। অন্যদিকে, আসামিদের আইনজীবী তারকচন্দ্র দাস বলেছেন, এই রায়কে চ্যালেঞ্জ করে তাঁরা কলকাতা হাইকোর্টে যাবে।
গত ফেব্রুয়ারিতে কলকাতার কুমোরটুলি ঘাটে একটি ট্রলি ব্যাগ থেকে সুমিতার টুকরো দেহ উদ্ধার হয়। পরে স্থানীয়েরাই তালা ভেঙে ট্রলি ব্যাগ খুলে সুমিতার দেহ উদ্ধার করেন।