মহারাষ্ট্রে অজিতের দলে ভাঙন, সুফল ইন্ডিয়া জোটে

0
165
Ajiths party split in Maharashtra Sufal India joins
Ajiths party split in Maharashtra Sufal India joins
এনসিপি ভেঙে মহারাষ্ট্রের শাসক গোষ্ঠীতে যোগ দেওয়া অজিত পওয়ারের দলে ভাঙন ধরেছে। দলের চার জন শীর্ষনেতা অজিত পাওয়ারের এনসিপি থেকে ইস্তফা দিয়েছেন। সূত্রের খবর, এই সপ্তাহের মধ্যেই তাঁরা যোগ দিতে চলেছেন বিরোধী জোট ইন্ডিয়া’র শরিক শরদ পওয়ারের এনসিপিতে।
বুধবার যে চার শীর্ষনেতা অজিত পাওয়ারের দল থেকে ইস্তফা দিয়েছেন, তাঁরা হলেন এনসিপির পিঁপরি-চিঁচওয়াড় ইউনিটের প্রধান অজিত গাভানে, ওই ইউনিটেরই ছাত্রশাখার প্রধান যশ সানে এবং প্রাক্তন কাউন্সিলর রাহুল ভোঁসলে ও পঙ্কজ ভালেকর। প্রসঙ্গত, সম্প্রতি শরদ পাওয়ার একটি বক্তৃতায় বলেছিলেন, যাঁরা তাঁর দলকে দুর্বল করার চেষ্টা করেছিলেন, তাঁরা ফিরতে চাইলেও ফেরানো হবে না। কিন্তু যাঁরা তাঁর দলকে শক্তিশালী করেছেন এবং ভবিষ্যতে দলের ভাবমূর্তি নষ্ট করবেন না বলে তিনি মনে করেন, তাঁদের দল ফিরিয়ে নিতে পারে।