গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National নাগপুরে নতুন করে উত্তেজনা, পুলিশকে লক্ষ্য করে পাথর বৃষ্টি

    নাগপুরে নতুন করে উত্তেজনা, পুলিশকে লক্ষ্য করে পাথর বৃষ্টি

    0
    130
    ছবি সৌজন্যে : এক্স
    দফায় দফায় সংঘর্ষ, পুলিশের গাড়িতে ভাঙচুর, আগুনের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে মহারাষ্ট্রের নাগপুরে। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে এবং লাঠিচার্জ করে।
    পাল্টা তাদেরকে লক্ষ্য করে লাগাতার ইট, পাথর ছুড়তে থাকে জনতাও। অন্তত ২০ জন পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত প্রায় ৫০ জনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সমাধি অপসারণের দাবি নিয়ে একদল মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখানোর সময়ই গুজবের জেরে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
    মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস সবাইকে শান্ত থাকার অনরোধ জানিয়েছেন। কোনওরকম গুজবে বিশ্বাস না করার আর্জিও জানিয়েছেন তিনি।