ইজরায়েলকে হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের 

0
200
Irans president warns Israel
Irans president warns Israel

ইরানের ভূখণ্ডে আগ্রাসন চালালে ইজরায়েলের কোনও চিহ্ন থাকবে না। পাকিস্তান থেকেই এমনই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি।

সম্প্রতি পাকিস্তান সফরে গিয়ে সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছিলেন ইরানের প্রেসিডেন্ট।এরপর পাক পাঞ্জাবে একটি কর্মসূচিতে ইব্রাহিম রইসি বলেছেন, ইরানের ভূখণ্ডে যদি কোনও ধরনের আগ্রাসন চালানো হয়, তাহলে ইজরায়েলের কোনও চিহ্ন থাকবে না। গাজ়ায় প্যালেস্টাইনি গণহত্যা এবং সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলার প্রসঙ্গ তুলেও তেল আভিভকে নিশানা করেছেন ইরানের প্রেসিডেন্ট। বলেছেন, ইরান ইজরায়েলকে সমুচিত জবাব দিয়েছে।১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামাস্কাসে ইরানের দূতাবাসে ক্ষেপণাস্ত্র হানা চালিয়েছিল ইজরায়েল। ইজরায়েলের হামলার জবাবে ১৩ এপ্রিল মধ্যরাতে তেল আভিভে প্রায় ২০০টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান সেনা। এই পরিস্থিতিতে ইজরায়েল প্রত্যাঘাত করতে পারে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞদের একাংশ।