গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home North 24Pgs পানিহাটি উৎসবে যুবককে পিটিয়ে খুন! গ্রেফতার ৪

    পানিহাটি উৎসবে যুবককে পিটিয়ে খুন! গ্রেফতার ৪

    0
    82
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    পানিহাটি উৎসবে জনপ্রিয় গায়ক অঙ্কিত তিওয়ারির গানের অনুষ্ঠানের সময়েই এক ব্যক্তিকে মারধরের ঘটনা সামনে এসেছিল। সেই ঘটনায় মৃত্যু হয়েছিল তন্ময় সরকার নামে ওই যুবকের।
    ওই ঘটনার তদন্তে নেমে পুলিশ ৪ অভিযুক্তকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম দীপ অধিকারী, দেবজিৎ দাস, শিবম দাস, আকাশ নষ্কর। চারজনের বয়সই ১৯ থেকে ২২ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ। আরও কেউ এই ঘটনায় জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ। পানিহাটি অমরাবতী মাঠে উৎসব শুরু হয়েছিল ২০ ডিসেম্বর এবং শেষ হয় ৩১ ডিসেম্বর। রবিবার উৎসবের মঞ্চে উপস্থিত ছিলেন শিল্পী অঙ্কিত তিওয়ারি। তন্ময়সহ চার বন্ধু সেখানে গান উপভোগ করতে গিয়ে নাচানাচি করতে থাকে। ভিড়ে ধাক্কাধাক্কির সময় মদ্যপ অবস্থায় থাকা আরেকদল যুবকের সঙ্গে তাদের বচসা হয়। তন্ময় বন্ধুদের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেলে মেলার বাইরে গলিতে তুলে তাকে বেধড়ক মারধর করা হয়।
    সেখান থেকে তন্ময় অসহায় অবস্থায় বাড়ি পৌঁছান।তাঁকে প্রথমে পানিহাটি ও কামারহাটি সাগর দত্ত হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বুধবার রাতে সেখানে তাঁর মৃত্যু হয়।