গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk ভারতের অনবদ্য প্রদর্শনে গর্বিত দেশবাসী : মোদী

    ভারতের অনবদ্য প্রদর্শনে গর্বিত দেশবাসী : মোদী

    0
    142
    Countrymen are proud of Indias impeccable performance Modi
    Countrymen are proud of Indias impeccable performance Modi
    ১৪০ কোটি দেশবাসী ভারতীয় দলের অনবদ্য প্রদর্শনের জন্য গর্বিত।এভাবেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে রোহিত শর্মাদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    পাশাপাশি বিশ্বজয়ীদলকে ফোনও করেছেন তিনি।১৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ জিতেছে ভারত।আর বিশ্বজয়ের পর ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি ডক্টর দ্রৌপদী মূর্মু থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। রাষ্ট্রপতি জানিয়েছেন, না হারের মনোভাবের সঙ্গে, দল কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে এবং পুরো টুর্নামেন্ট ধরে অসামান্য দক্ষতা দেখিয়েছে। ফাইনাল ম্যাচে এটা একটা দারুণ জয় ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ভিডিয়ো পোস্ট করে বলেছেন, খেলার মাঠে ভারতীয় দল বিশ্বকাপ জিতেছে। কিন্তু ভারতের প্রতিটা গ্রাম, গলিতে দেশবাসীর মন জিতেছেন। এই টুর্নামেন্ট বিশেষ কারণের জন্যও মনে রাখা হবে। এতগুলো দেশ, এতগুলো দল আর একটাও ম্যাচ হারেনি। এটা ছোট ব্যাপার নয়, ক্রিকেট বিশ্বের সব ক্রিকেট মহারথীর বল খেলেছ এবং জিতেছ। একটার পর একটা জয় দলকে শক্তিশালী বানিয়েছে এবং পুরো টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করে তুলেছে। অন্যদিকে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এক্স হ্যান্ডলে লিখেছেন, একটি দর্শনীয় বিশ্বকাপ জয় এবং পুরো টুর্নামেন্টজুড়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য টিম ইন্ডিয়াকে অভিনন্দন।পাশাপাশি রোহিত শর্মাদের শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।