রাজনীতিতে আজ শত্রু, কাল বন্ধু : রত্না

0
118
ছবি সৌজন্যে : নিজস্ব
রাজনীতিতে আজ যে শত্রু, কালকে সেই বন্ধু। শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে যোগদানের দিনই এমনই ইঙ্গিতবাহী মন্তব্য করেছেন শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়।
তিনি বলেছেন, উনি দক্ষ প্রশাসক, আট বছর সময় নষ্ট হল৷ এর পরই কিছুটা আক্ষেপের সুরেই রত্না বলেছেন, আগে কেমন দেখতে ছিলেন। আর এখন কেমন হয়েছেন! যদিও শোভনকে ফেরানোর যে সিদ্ধান্ত তৃণমূল শীর্ষ নেতৃত্ব নিয়েছে, তা নিয়ে বিতর্কিত কোনও মন্তব্য এড়িয়ে রত্না বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন প্রশাসনের। এখন দলে ফিরছেন। দলের রীতি নির্ধারণে তিনি নেই। তাঁর কোন বক্তব্য নেই। দলের নেতৃত্ব যখন চেয়েছেন তখন স্বাগত।
বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়েও কোনও মন্তব্য করতে চাননি রত্না৷ এই পরিস্থিতিতে আজও ফের একবার শোভনকে বেহালার বাড়িতে ফেরার আর্জি জানিয়েছেন রত্না৷