
সমবায় নির্বাচনকে কেন্দ্র করে তুমুল বোমাবাজির অভিযোগে উত্তপ্ত হয়ে পড়েছে খেজুরি। উদ্ধার একটি তাজা বোমাও। ঘটনাস্থলে পৌঁছেছে প্রচুর পুলিশ।
জানা যাচ্ছে, পূর্ব মেদিনীপুরের খেজুরি দু’নম্বর ব্লকের জনকা অঞ্চলের গোড়াহার সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্রকে রবিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিজেপির দাবি, তৃণমূল ক্রমাগত বোমাবাজি করছে এলাকায়। বিজেপি সমর্থিত প্রার্থী অমৃত পাত্রর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশ গিয়ে বোমা উদ্ধার করেছে বলে জানা যাচ্ছে। যদিও এই অভিযোগ অস্বীকার শাসকদল তৃণমূল। খেজুরি দুই ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সমুদ্ভব দাস বলেছেন, ওই এলাকায় তো বিজেপির প্রভাব রয়েছে। দুটো ভোটে তো কাজই করতে পারা যায়নি। ওরাই জোর জুলুম করে ভোটারদের গালিগালাজ করে।
খেজুরি ২ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা বিজেপি পবিত্র দাস বলেছেন, ওরা বোমাবাজি করেছে। সীমান্তগুলোকে বাংলাদেশি মডেল তৈরি করেছে।
