
একটি ইমেলকে কেন্দ্র করে বোমাতঙ্ক ছড়িয়েছে সোনারপুরের এক বেসরকারি স্কুলে। শুক্রবার সকালে স্কুল চলাকালীনই একটি মেল আসে স্কুলে।
তাতে লেখা ছিল স্কুলের মধ্যে বোমা রাখা আছে। এরপরেই খবর দেওয়া হয় পুলিশে। হুলস্থল পড়ে যায় স্কুলে। খবর পেয়ে অভিভাবকরাও চলে আসেন। প্রশাসনের নির্দেশে তড়িঘড়ি স্কুল খালি করা নির্দেশ দেওয়া হয়।
এরপরেই ছুটি দিয়ে দেওয়া হয় স্কুলে। স্কুলের হস্টেল থেকেও ছাত্রছাত্রীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে। কোথা থেকে মেল পাঠানো হয়েছে খতিয়ে দেখছে পুলিশ।
ছবি সৌজন্যে : নিজস্ব
