
ব্যালেস্টিক মিসাইল অগ্নি-৪-র সফল উৎক্ষেপণে প্রতিরক্ষার ক্ষেত্রে বড় সাফল্য পেয়েছে ভারত। জানা গিয়েছে, ৪ হাজার কিলোমিটার গণ্ডির মধ্যে যে কোনও বস্তুকে নিমেষে ধ্বংস করে দিতে পারে এই মিসাইল।
ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে উৎক্ষেপণে করা হয়েছে মিসাইলটি। সম্পূর্ণ দেশিয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক এই মারণাস্ত্রের বিশেষত্ব, ৪ হাজার কিলোমিটার গণ্ডির মধ্যে যে কোনও বস্তুকে নিমেষে ধ্বংস করে দিতে পারে এই মিসাইল। দেশের ভৌগলিক দিক থেকে মধ্যম পাল্লার এই ক্ষেপণাস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে যুদ্ধ ক্ষেত্রে। কারণ, ভারতের অন্যতম মাথা ব্যাথার দুই প্রতিবেশী চিন ও পুরো পাকিস্তান এর পাল্লার মধ্যেই পড়ে। ২০ মিটার দীর্ঘ এই মিসাইল ১০০০ কেজির পেলোড নিতে সক্ষম বলে জানা গিয়েছে। সফল উৎক্ষেপণের পর প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৪-এর সফল উৎক্ষেপণ হয়েছে। উৎক্ষেপণে সমস্ত কর্মক্ষমতাগত ও প্রযুক্তিগত প্যারামিটারের পরীক্ষা সফল হয়েছে। স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের অধীনে এই পরীক্ষা পরিচালিত হয়েছে।
