গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Lifestyle গরমে ত্বক সতেজ ও মেকআপ ঠিক

    গরমে ত্বক সতেজ ও মেকআপ ঠিক

    0
    29
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    গরমে ঘাম হওয়া শরীরের স্বাভাবিক প্রক্রিয়া,এটি শরীরকে ঠাণ্ডা রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তবে অনেকের ক্ষেত্রে এই স্বাভাবিক প্রক্রিয়াই হয়ে ওঠে অস্বস্তির কারণ,বিশেষ করে যখন অতিরিক্ত ঘামে মুখ ও গলার মেকআপ দ্রুত নষ্ট হয়ে যায়।

    এমন পরিস্থিতিতে শুধু অস্বস্তিই নয়, আত্মবিশ্বাসেও প্রভাব পড়ে। তাই ঘাম নিয়ন্ত্রণে রাখা এবং মেকআপ দীর্ঘক্ষণ ঠিক রাখা—দুই দিকেই কার্যকর কিছু উপায় জানা জরুরি।এই অবস্থায় ঘামে মেকআপ নষ্ট হওয়া থেকে মুক্তি পেতে আইস ফেসিয়াল কার্যকর।আইস ফেসিয়াল ত্বককে দ্রুত ঠাণ্ডা করে এবং ঘাম কমাতে সাহায্য করে।তবে সরাসরি বরফ ব্যবহার না করে সুতির কাপড় বা তোয়ালেতে মুড়িয়ে হালকা করে মুখে বুলানো উচিত।এতে ত্বক সতেজ থাকে, ফোলাভাব কমে এবং মেকআপ বসতেও সুবিধা হয়।এদিকে শসার রস ত্বককে শীতল রাখে, আর গোলাপ জল ত্বকের আর্দ্রতা বজায় রাখে। এই দুটি উপাদান মিশিয়ে স্প্রে বোতলে রেখে দিনে কয়েকবার ব্যবহার করলে ঘাম কমে এবং ত্বক থাকে ফ্রেশ।ওদিকে,চন্দন ত্বকের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, আর মুলতানি মাটি অতিরিক্ত তেল ও ঘাম শোষণ করে। সপ্তাহে ২–৩ দিন এই প্যাক ব্যবহার করলে ত্বক ম্যাট থাকে এবং মেকআপ দীর্ঘস্থায়ী হয়।অন্যদিকে,অতিরিক্ত ঘামে ত্বকে র‍্যাশ বা ব্রণের সমস্যা দেখা দেয়। নিম ও তুলসী অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে।এই প্যাক নিয়মিত ব্যবহার করলে ত্বক পরিষ্কার থাকে এবং ঘামের কারণে হওয়া সমস্যাও কমে।পাশাপাশি,ঘামের কারণে ত্বকের রন্ধ্রে জমে থাকা ময়লা দূর করতে ওটস ও লেবুর স্ক্রাব কার্যকর।

    এটি ত্বকের অতিরিক্ত তেল কমিয়ে ত্বককে পরিষ্কার ও উজ্জ্বল রাখে, ফলে মেকআপ বসে ভালোভাবে।ফলে অতিরিক্ত ঘাম পুরোপুরি বন্ধ করা না গেলেও সঠিক যত্নে তা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।নিয়মিত ত্বক পরিচর্যা এবং কিছু সহজ ঘরোয়া পদ্ধতি মেনে চললে গরমেও মেকআপ থাকবে সতেজ ও দীর্ঘস্থায়ী।