
হরমুজ প্রণালী অবরুদ্ধ করতে মোতায়েন করা হয়েছে এফএ ১৮ সুপার হর্নেট যুদ্ধবিমান। শনিবার সেই বিমান থেকেই ইরানের জাহাজগুলিতে হামলা চালানো হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ওমান উপসাগরে ইরানের তিনটি জাহাজকে রুখে দিয়েছে মার্কিন বাহিনী। জাহাজগুলি ওমান উপসাগর হয়ে বার হওয়ার চেষ্টা করতেই আমেরিকার হামলার মুখে পড়ে। প্রথম দফা বৈঠক ব্যর্থ হওয়ার পর থেকেই হরমুজ প্রণালীর দু’প্রান্ত পাল্টা অবরুদ্ধ করে আমেরিকা।
ফলে ইরানে কোনও জাহাজ ঢুকতেও পারছে না। আবার ইরান থেকে কোনও জাহাজ বাইরে যেতেও পারছে না। আমেরিকা হুঁশিয়ারি দিয়েছে, আলোচনার টেবিলে না বসলে হরমুজ অবরুদ্ধ চলবেই। এই পরিস্থিতিতে শনিবার ওমান উপসাগরে ইরানে তিনটি জাহাজে হামলা চালানোর অভিযোগ উঠেছে আমেরিকার বিরুদ্ধে।






