মাধ্যমিক পরীক্ষার মধ্যেই ভবানীপুরের স্কুলে হঠাৎ মুখ্যমন্ত্রী

0
184
ছবি সৌজন্যে :ফেসবুক

বিধানসভায় যাওয়ার পথে বাড়ির কাছে হঠ্যাৎ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে ইউনাইটেড মিশনারি গার্লস হাইস্কুলে গাড়ি থেকে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

স্কুলে পরীক্ষা চলায় ভিতরে ঢোকেন নি তিনি। তবে বাইরে অপেক্ষারত অভিভাবকদের সঙ্গে কথা বলেন খোঁজ নেন পরীক্ষাকেন্দ্রে কোনও অসুবিধে হচ্ছে কিনা। এরপরেই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গেও কথা বলেছেন তিনি। জানিয়েছেন তাঁর ভাইঝিও এই স্কুল থেকে পাস করেছে স্কুলে অনেকদিন রং না হওয়ায় উষ্মাও প্রকাশ করতে দেখা গিয়েছে তাঁকে।

এরপরেই স্কুলের প্রিন্সিপালকে জানিয়েছেন তাঁর বাড়িতে এস্টিমেট করে পাঠাতে তিনি ব্যবস্থা করে দেবেন। মুখ্যমন্ত্রীকে দেখতে রাস্তায় ভিড়ও জমেছিল। কেউ কেউ মোবাইলে ছবিও তুলেছেন।