অভিষেকের নামে তোলা, বিজেপি বিধায়ককে পুলিশি তলব

0
652
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলা তোলার চেষ্টার ঘটনায় কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে-কে তলব করেছে কলকাতা পুলিশ। ৩ দিনের মধ্যে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিতে বলা হয়েছে।

শুক্রবার রাতে ইমেল মারফত নোটিস দেওয়া হয়েছে। কিড স্ট্রিটের এমএলএ হস্টেলের ৩১৭ নম্বর ঘর থেকে ফোন করা হয়েছিল। ইতিমধ্যে এই ঘটনায় কামাল হোসেন, শাহাদাত আলি এবং হজরত আলিকে গ্রেফতার করেছে পুলিশ। হস্টেলের ওই ঘর কোচবিহারের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে-র নামে বুক করা হয়েছে বলে অভিযোগ। যদিও বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে-র দাবি পুরোটাই তৃণমূলের চক্রান্ত।

শুধু কালনা নয়, কাটোয়া পুরসভার চেয়ারম্যানকেও টাকা চেয়ে ফোন করা হয়েছে আইপ্যাক কর্তা প্রতীক জৈন-র নাম করে। পারফরম্যান্স ভাল নয়, চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হবে। হুমকি দিয়ে ৫ লাখ টাকা দাবি করা হয়। পদে থাকতে হলে টাকা নিয়ে দেখা করতে বলা হয়।