
আসন্ন রাজ্যসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদানের ইঙ্গিত দিল ওড়িশার শাসকদল বিজেডির। ১০ রাজ্যে ৩৭ আসনে রাজ্যসভা নির্বাচন।
সেগুলি হল মহারাষ্ট্র , ওড়িশা , তামিলনাড়ু , পশ্চিমবঙ্গ , অসম , বিহার , ছত্তিশগড় , হিমাচল প্রদেশ , তেলেঙ্গানা ও হরিয়ানা। আগামী ১৬ মার্চ ওড়িশার চারটি আসনে রাজ্যসভা নির্বাচন। ১৪৭ আসনের ওড়িশা বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা ৭৯। ৩ নির্দল বিধায়ক বিজেপিকে সমর্থন করছে। অর্থাৎ, বিজেপির হাতে মোট ৮২ বিধায়ক রয়েছে। অন্যদিকে বিজেডির বিধায়ক সংখ্যা ৪৮ । ওড়িশায় রাজ্যসভায় চার আসন ফাঁকা হয়েছে। এক একজন প্রার্থীকে জেতাতে প্রায় ৩০-৩২ টি প্রথম পছন্দের ভোট প্রয়োজন। সেক্ষেত্রে বিজেপি অনায়াসে নিজেদের দু’জন প্রার্থীকে জেতাতে পারবে।
বিজেডি জেতাতে পারবে একজন প্রার্থীকে। লড়াই চতুর্থ আসনের জন্য। শোনা যাচ্ছে ওই আসনের জন্য প্রার্থী দেবে কংগ্রেসও। ওড়িশায় কংগ্রেসের বিধায়ক সংখ্যা ১৪। ১ সিপিএমের বিধায়ক কংগ্রেসকে সমর্থন করছে । ফলে কংগ্রেসের বিধায়ক সংখ্যা ১৫। কংগ্রেসে আসা নিজেদের একজন প্রার্থীকে জেতানোর পর বিজেডির হাতে যে অতিরিক্ত ১৬ জন বিধায়ক থাকবেন তাঁরা কংগ্রেসের দেওয়া প্রার্থীকে সমর্থন করবেন।







