
আগামী ১৬ মার্চ রাজ্যসভা নির্বাচনে ছয় জন প্রার্থীর নাম চূড়ান্ত করল কংগ্রেস। বৃহস্পতিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে চূড়ান্ত প্রার্থী তালিকায় অনুমোদন দিয়েছেন।
তেলেঙ্গানা থেকে দু’জন এবং ছত্তীশগড় , হরিয়ানা, হিমাচল প্রদেশ ও তামিলনাড়ু থেকে একজন করে প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জানিয়েছেন, শীর্ষ নেতৃত্বের আলোচনার পরেই চূড়ান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তেলেঙ্গানা থেকে প্রবীণ আইনজীবী ও বর্তমান সাংসদ অভিষেক মনু সিঙ্ঘভি এবং ভেম নরেন্দ্র রেড্ডিকে প্রার্থী করা হয়েছে। এছাড়া ছত্তীশগড় থেকে ফুলো দেবী নেতাম, হরিয়ানা থেকে কর্মবীর সিং বৌধ, হিমাচল প্রদেশ থেকে অনুরাগ শর্মা এবং তামিলনাড়ু থেকে এম ক্রিস্টোফার তিলককে টিকিট দিয়েছে দল।
