গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National তৃণমূল আমলে বাংলায় অনুপ্রবেশকারীরা স্বাগত : রবিশঙ্কর 

    তৃণমূল আমলে বাংলায় অনুপ্রবেশকারীরা স্বাগত : রবিশঙ্কর 

    0
    28
    ছবি সৌজন্যে : এক্স
    তৃণমূল কংগ্রেসের আমলে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীরা সবসময় স্বাগত। দিল্লিতে এক সাংবাদিক বৈঠক থেকে এভাবেই সরব হয়েছেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে কেবল অনুপ্রবেশকারীদেরই স্বাগত জানানো হয়।
    তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করবেন যে সংবিধান বিপন্ন, তা নিয়ে বিতর্ক করা বন্ধ করুন। মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতিকে সম্মান দিতে পারেন না।
    আর তিনিই সংবিধান বিপন্ন বলে কথা বলছেন, বিজেপি এর তীব্র নিন্দা জানাচ্ছে। সমগ্র ভারত সরকার এবং বিজেপি রাষ্ট্রপতির প্রতি করা অপমানের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। রবিশঙ্করের মন্তব্য, তৃণমূল কংগ্রেস একটি লজ্জাজনক ও ঘৃণ্য কাজ করেছে, যা স্বাধীন ভারতে কোনও রাষ্ট্রপতির সঙ্গে কখনও ঘটেনি।