
শহরে পরপর দুটি পথদুর্ঘটনায় মৃত্যু হয়েছে যুবকের। ওয়াটগঞ্জের কার্ল মার্ক্স সরণিতে বাইকে সজোরে ধাক্কা মারে ট্রেলার। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বাইক আরোহী মহম্মদ শাহনওয়াজ আলম নামে ওই যুবকের।
এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। এরপরই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ঘাতক ট্রেলারটি আটক করেছে পুলিশ। যদিও ট্রেলারের চালক পলাতক রয়েছে। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এদিকে, সাতসকালে মেয়ো রোডে দুর্ঘটনা। গান্ধী মূর্তির পাদদেশে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে ট্যাক্সি উঠে যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। সূত্রের খবর, বেপরোয়া ভাবে চলা একটি বাইককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথের ওপরে উঠে গিয়ে একটি গাছের স্তম্ভে ধাক্কা মারে। যারফলে ব্যাপক ক্ষতিগ্রহস্ত হয়েছে ওই ট্যাক্সিটি। কয়েকজন যাত্রী ছিলেন তাদের পুলিশ উদ্ধার করেছে। ট্যাক্সি চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
এদিকে, ১৬ নম্বর জাতীয় সড়ক জয়পুর ব্রিজের উপরে ডানলপ থেকে ধুলোগোর যাওয়ার পথে, জয়পুর ব্রিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে যায় মাল বোঝাই একটি ৪০৭ গাড়ি। তবে কোন আহত খবর না থাকলেও বড়সড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেলেন চালক,এবং মালিক।







