গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National পশ্চিমবঙ্গে সাড়ে তিন হাজারের বেশি ওয়াকফ সম্পত্তি বাতিল

    পশ্চিমবঙ্গে সাড়ে তিন হাজারের বেশি ওয়াকফ সম্পত্তি বাতিল

    0
    21
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তি যাচাই প্রক্রিয়ায় সাড়ে তিন হাজারের বেশি সম্পত্তি বাতিল হয়েছে। সোমবার রাজ্যসভায় সাংসদ সভাপতি শমীক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে এমনই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু।
    রাজ্যের ওয়াকফ সম্পত্তির নথিভুক্তের সংখ‍্যা নিয়ে সোমবার রাজ্যসভায় একগুচ্ছ প্রশ্ন তুলেছিলেন শমীক ভট্টাচার্য। কেন্দ্রের উমিদ নামে পোর্টালে রাজ্যের ওয়াকফ সম্পত্তি নথিভুক্তের হার এত কম কেন এবং তার নেপথ্যে কী কারণ আছে তা জানতে চান কেন্দ্রীয় মন্ত্রীর কাছে। এই প্রশ্নগুলির উত্তরে সোমবার রাজ্যসভায় কিরেন রিজিজু বলেছেন, পশ্চিমবঙ্গের তরফে ২৩ হাজার ৯১ টি ওয়াকফ সম্পত্তির তথ্য পোর্টালে জমা পড়ে। এর মধ্যে ৭১৬ টি সম্পত্তি যাচাইয়ের সময়ে অনুমোদিত হয়েছে এবং ১৬১ টি সম্পত্তি বাতিল করা হয়েছে।
    ১৭ মার্চ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের ৮৫ হাজার ১১০ টি ওয়াকফ সম্পত্তির তথ্য পোর্টালে নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। যার মধ্যে ১৮ হাজার ৪৯৭ টি সম্পত্তি যাচাই ও অনুমোদিত হয়েছে এবং ৩ হাজার ৫০৯ টি সম্পত্তি যাচাইয়ের সময় বাতিল হয়েছে। সংশ্লিষ্ট ট্রাইবুনাল পশ্চিমবঙ্গের ওয়াকফ বোর্ডকে সময়সীমা বৃদ্ধির অনুমতি দিয়েছে। সেই অনুযায়ী, পশ্চিমবঙ্গের জন্য উমিদ পোর্টাল পুনরায় ছ’মাসের জন্য অর্থাৎ চলতি বছরের ২৪ জুন পর্যন্ত খুলে দেওয়া হয়েছে।