
মন্ত্রী পৌঁছনোর আগেই বাঁকুড়া স্টেডিয়ামে জেলা ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন। রাগে মঞ্চ ছেড়ে বেরিয়ে গিয়েছেন মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি। এত রাগ ভাল নয় বলে পাল্টা মন্তব্য করেছেন দলেরই সাংসদ অরূপ চক্রবর্তী।
শুক্রবার বাঁকুড়া স্টেডিয়ামে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হয়েছিল। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল রাজ্যের খাদ্য সরবরাহ প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডিকেও। কিন্তু জ্যোৎস্না মাণ্ডি পৌঁছনোর আগেই প্রতিযোগিতার উদ্বোধন হয়ে গিয়েছে। জানতে পেরে মঞ্চে উঠেও নেমে যান জ্যোৎস্না। আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে জ্যোৎস্না বলেছেন তাঁকে আমন্ত্রণ জানিয়ে অপমান করা হয়েছে। এমনকি তাঁকে অনুষ্ঠানের উদ্বোধনের সময় ভুল জানানো হয়েছিল। যদিও বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি শ্যামল সাঁতরা জানিয়েছেন মন্ত্রীকে সকাল ৯ টায় আসতে বলা হয়েছিল। কিন্তু তিনি সাড়ে ১০টায় অনুষ্ঠান মঞ্চে এসেছেন।
বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তীও দাবি করেছেন মন্ত্রী দেরিতে পৌঁছেছেন, তারপরেও এত অভিমান ভাল নয়।
