গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Kolkata নিম্নবিত্তদের নিজন্ন-সুজন্ন আবাসন উদ্বোধন মুখ্যমন্ত্রীর, কেন্দ্রকে তোপও

    নিম্নবিত্তদের নিজন্ন-সুজন্ন আবাসন উদ্বোধন মুখ্যমন্ত্রীর, কেন্দ্রকে তোপও

    0
    617
    ছবি সৌজন্যে : নিজস্ব

    পুজোর আগে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য মুখ্যমন্ত্রীর উপহার নিজন্ন এবং সুজন্ন। সরকারি জমিতে নিউটাউনে বহুতল তৈরি করা হয়েছে। লটারির মাধ্যমে সেখানে ফ্ল্যাট কিনতে পারবেন নিম্ন আয়ের মানুষজন।

    দুই আবাসনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন আবাসন প্রকল্পের জন্য রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্র। তাই নিজের টাকাতেই সবার মাথাগোঁজার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য নিজন্ন আবাসনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন নবান্নের সঙ্গে মিলিয়েই এই নাম রাখা হয়েছে। বহুতলটি ৭ একর জায়গা নিয়ে গড়ে উঠেছে। ৩০০ স্কোয়ার ফিটের ৪৯০টি ওয়ানবিএইচকে ফ্ল্যাট রয়েছে সেখানে। পাশাপাশি স্বল্পবিত্ত, তুলনামুলক কম রোজগার যাঁদের তাদের জন্য সুজন্ন আবাসনেরও উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৭ একর জমির ওপর ওই আবাসনে ৬২০ স্কোয়ার ফিটের ৭২০টি ২বিএইচকে ফ্ল্যাট রয়েছে। এছাড়া রাজারহাটে বহুতল পার্কিং লট তৈরি হয়েছে। তার নাম দেওয়া হয়েছে সম্পন্ন। আবাসনের ছোটদের পার্কের নাম দেওয়া হয়েছে তরন্ন। সেখানে ফুড কোর্ট, ক্যাফেটোরিয়া ও মর্নিং ওয়াকের জায়গা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন পাঁচটি প্রকল্পে ৪৫৫ কোটি টাকারও বেশি অর্থ খরচ হয়েছে। নিউটাউনে দরিদ্র মানুষের জন্য যাঁদের আয় স্বল্প তাদের জন্য দুটো আবাসন প্রকল্প হয়ে গিয়েছে। এর ফলে অনেক মানুষ মাথাগোঁজার ঠাঁই পাবেন।

    পাশাপাশি জলপাইগুড়িতে জল্পেশ মন্দির যাওয়ার পথে নদীর ওপর দুটি নতুন সেতুর উদ্বোধন হয়েছে। এরপরেই কেন্দ্রকে আক্রমণ করে বলেছেন বাংলার বাড়ি প্রকল্পে ৪৫ লাখ বাড়ি তৈরি করেছে। কেন্দ্র টাকা দিচ্ছে না বলেই রাজ্য সরকার নিজেদের উদ্যোগে এই আবাসন তৈরির সিদ্ধান্ত।