গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Kolkata দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রকে কুপিয়ে খুন

    দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রকে কুপিয়ে খুন

    0
    135
    ছবি সৌজন্যে : নিজস্ব
    দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ২ দল ছাত্রের মধ্যে সংঘর্ষে ছুরির কোপে মৃত্যু হয়েছে নাবালকের। হাই সিকিউরিটি জোন মেট্রো স্টেশনে ১৭ বছরের ছাত্রের মৃত্যুতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
    জানা গিয়েছে শুক্রবার দুপুরে মেট্রো স্টেশনের ভিতর হঠাৎ করেই দু’দল ছাত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি মেট্রো করেই ছাত্ররা দক্ষিণেশ্বর স্টেশনে নামে। এরপর কোনও এক বিষয়ে মারপিটের মধ্যে এক বন্ধু আরেক বন্দুকে ছুরি দিয়ে কোপায়। রক্তাক্ত অবস্থায় স্টেশনে পড়ে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। চোখের সামনে এমন রক্তারক্তি কাণ্ড দেখে স্টেশন চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুরুতর জখম অবস্থায় বছর ১৭-র ওই ছাত্রকে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। সিসিক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। মেট্রো স্টেশনের নন টিকিটিং এলাকায় রক্তের দাগ দেখা যায়।
    ঘটনার পরে মেট্রোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। কিভাবে ব্যাগের মধ্যে ছুরি নিয়ে মেট্রো স্টেশনে ছাত্ররা ঢুকেছিল, কেন মেট্রো স্টেশনে ব্যাগ চেক করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা।