
রাজধানী দিল্লি থেকে শিশু ও নারীসহ আরও ৩৮ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। দিল্লিতে আসার আগে এই অনপ্রবেশকারীরা হরিয়ানার নুহ এবং বিহারে থাকত বলে জানা গেছে।
কিন্তু সেখানে বেশিদিন থাকতে পারেনি তারা। পুলিশ সূত্রে খবর, ওই বাংলাদেশি নাগরিকরা বিহারে বসতি স্থাপনের চেষ্টা করলেও সেখানে জীবিকার ব্যবস্থা করতে ব্যর্থ হন। তারপরেই দিল্লিতে এসে কারখানায় কাজ শুরু করে অবৈধ বস্তিতে থাকতে শুরু করেন। এর আগে বৃহস্পতিবার পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছিল। তাদের মধ্যে তিনজন নাবালক ছিল।





