মধ্যপ্রাচ্যের অন্তর্ভুক্তিমূলক নিরাপত্তা চুক্তি : তুরস্ক

0
104
ছবি সৌজন্যে : এক্স

ওয়াশিংটনের সঙ্গে তেহরানের সামরিক উত্তেজনার মুখে মধ্যপ্রাচ্যের নিজস্ব অন্তর্ভুক্তিমূলক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

এর মধ্যে দিয়ে প্রতিবন্ধকতার পরিবর্তে পারস্পরিক বিশ্বাসের ওপর ভিত্তি করে তৈরি করা হবে বলেও জানিয়েছেন তিনি।এক সাক্ষাৎকারে ফিদান বলেছেন,উপসাগরীয় দেশগুলোর মধ্যে নিরাপত্তা সহযোগিতার প্রধান বাধা হল রাষ্ট্রগুলোর মধ্যে আস্থার অভাব। এক্ষেত্রে কোনো একক শক্তির আধিপত্য নয়, কেবলমাত্র অন্তর্ভুক্তিমূলক আঞ্চলিক সহযোগিতার মাধ্যমেই স্থায়ী স্থিতিশীলতা অর্জন করা সম্ভব।ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তুলনা করে তিনি বলেছেন, আঞ্চলিক দেশগুলোও দায়িত্বশীলভাবে একত্রিত হতে পারে।দেখুন ইউরোপীয় ইউনিয়ন কীভাবে শুরু থেকে আজ পর্যন্ত টিকে আছে। আমরা কেন পারবো না? সৌদি আরব-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে ইস্তাবুলের অংশগ্রহণ সম্পর্কে তিনি বলেছেন, এই অঞ্চলে যেকোনো চুক্তি আরও অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত।

কতগুলো নীতি মেনে চলতে পারলে বৃহত্তর আঞ্চলিক সহযোগিতা অনুসরণ করা যেতে পারে। ফিদানের মতে,যেখানে কারো একক আধিপত্য থাকবে না, তুর্কি আধিপত্য নয়, আরব আধিপত্য নয়, ফার্সি আধিপত্য নয়, অন্য কোনো আধিপত্য নয়।সিরিয়ার বিষয়ে তিনি বলেছেন, সিরিয়ায় যুদ্ধবিরতি প্রক্রিয়া সহজতর করার জন্য তুরস্ক যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।