একদিনে ১ লাখ কোটি আয়, ২৬ হাজারের ওপরে নিফটি

0
109
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
বুধবার বাজার খুলতেই সেনসেক্স এবং নিফটি ৫০ এর ফ্রন্টলাইন সূচকগুলি তাদের ঊর্ধ্বমুখী যাত্রা শুরু করে। আন্তর্জাতিক বাজারের ইতিবাচক ইঙ্গিতের ফলে নির্বাচিত আইটি ও ব্যাঙ্কিং হেভিওয়েটদের নেতৃত্বে বাজার ওপরে উঠেছে। 
এদিন সেনসেক্স ৫১৩ পয়েন্ট বা ০.৬১% বৃদ্ধি পেয়ে ৮৫,১৮৬.৪৭-এ বন্ধ হয়েছে। যেখানে নিফটি ৫০ ১৪৩ পয়েন্ট বা ০.৫৫% বৃদ্ধি পেয়ে ২৬,০৫২.৬৫-এ দৌড় থামায়। মিড এবং স্মল-ক্যাপ সেগমেন্টগুলি মিশ্রভাবে শেষ হয়েছে। পাশাপাশি বিএসই মিডক্যাপ সূচক ০.৩৪% বৃদ্ধি পেয়েছে, যেখানে স্মলক্যাপ সূচক ০.৩৯% হ্রাস পেয়েছে। বিএসই-তালিকাভুক্ত সংস্থাগুলির সামগ্রিক বাজার মূলধন আগের সেশনের ৪৭৪.৬ লক্ষ কোটি থেকে বেড়ে ৪৭৫.৬ লক্ষ কোটি টাকা হয়েছে। যার ফলে বিনিয়োগকারীরা এক সেশনে প্রায় ১ লক্ষ কোটি টাকা ধনী হয়েছেন।
নিফটি ৫০ সূচকে ম্যাক্স হেলথকেয়ার ইনস্টিটিউট ৪.৩০ শতাংশ, এইচসিএল টেকনোলজিস ৪.১৯ শতাংশ এবং ইনফোসিস ৩.৭৪ শতাংশ এর শেয়ার সেরা লাভকারী হিসাবে শেষ হয়েছে। নিফটি ৫০ সূচকে ৩১টি শেয়ারের দাম বেড়েছে। টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিক্যালস ২.৭৭ শতাংশ, কোল ইন্ডিয়া ১.২১ শতাংশ এবং মারুতি সুজুকি ইন্ডিয়া ১.১৯ শতাংশ এর শেয়ার সূচকের সবথেকে বেশি ক্ষতিগ্রস্থরা হিসাবে শেষ হয়েছে।