মমতার প্রস্তাবকের বাড়িতেও আয়কর, মার্লিন তদন্তে ইডি

0
56
ছবি সৌজন্যে : নিজস্ব

ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পদের প্রস্তাবক মিরাজ শাহ-র বাড়িতেও হানা দিয়েছে আয়কর।

ভবানীপুরের এডুকেশন সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্যও মিরাজ। দিল্লি থেকে এই তল্লাশির জন্য এসেছেন স্পেশাল টিম। ৮ এপ্রিল ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দিয়েছিলেন। সেদিন সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন জমা দেওয়া সময় অভিনেত্রী তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ কোয়েল মল্লিকের স্বামী প্রযোজক নিসপাল সিং রানে, মেয়র ফিরহাদ হাকিমের স্ত্রী ইসমত হাকিম এবং ৭১ নম্বর ওয়ার্ডের তৃণমূল ব্লক সভাপতি বাবলু সিং-র সঙ্গে ছিলেন মিরাজ শাহও। এদিকে মার্লিন গ্রুপ আর্থিক প্রতারণার তদন্তে কলকাতা সহ ৫ জায়গায় একযোগে অভিযানে নেমেছে ইডিও। সল্টলেকের সিএফ ব্লক, সিকে ব্লক, মিডলটন স্ট্রিট সহ ৫ জায়গায় চলেছে ইডির তল্লাশি। প্রজেক্টের নাম করে জাল নথি তৈরির অভিযোগ রয়েছে মার্লিন গ্রুপের বিরুদ্ধে। ইডি সূত্রে খবর জমি সংক্রান্ত লেনদেনের সূত্র ধরেই এই তল্লাশি। ইডির দাবি ভুয়ো নথি তৈরি করে একটা জমি দেখিয়ে বিপুল অঙ্কের টাকা তোলা হয়েছে। মার্লিন গ্রুপের সেই জমি বিক্রির তদন্ত করতে গিয়ে ডিসি গাল গ্রুপ নামে একটি; নির্মাণ সংস্থার নাম উঠে আসে। সল্টলেকে সিকে ব্লকে ডিসি পাল গ্রুপের কর্তার বাড়িতে পৌঁছে যায় ইডির টিম। এর আগে ৮ এপ্রিল মার্লিন গ্রুপের কর্নধার সুশীল মোহতা, সাকেত মোহতার বাড়ি-অফিস সহ ৭ ঠিকানায় অভিযান চালায় ইডি।