দেবাশিসের ৩ ঠিকানায় আয়কর, কুমার সাহারও

0
50
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

আর্থিক প্রতারণা ভোটের মুখে রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি, শ্বশুরবাড়ি, নির্বাচনী কার্যালয়ে একযোগে হানা দিয়েছে আয়কর অফিসাররা।

জমি সংক্রান্ত আর্থিক প্রতারণা মামলায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে শুক্রবার ভোরে মনোহরপুকুর রোডে দেবাশিস কুমারের বাড়ি, শ্বশুরবাড়ি এবং মতিলাল নেহেরু রোডে নির্বাচনী কার্যালয় যেটা দেবাশিস কুমারের কাউন্সিলর অফিস সেখানে একযোগে হানা দিয়েছে আয়কর দফতরের আধিকারিকরা। দেবাশিস কুমারের সম্পতির হিসেব পেতে চাইছেন আয়কর দফতর। দেবাশিস কুমারের বাড়ি থেকে দেড়শো মিটার দূরে রয়েছে শোভনদেব চট্টোপাধ্যায়ের নির্বাচনী কার্যালয়। যেটি দেবাশিস কুমারের কাউন্সিলর অফিস। তালা খুলে সেখানেও তল্লাশি চালায় আয়কর দফতর। নিবাচনী কার্যালয় থেকে ব্যাগ ভর্তি নথি নিয়ে দেবাশিস কুমারের বাড়িতে গিয়ে জিজ্ঞাস বাদ করেন আয়কর আধিকারিকরা। এদিকে কালীঘাটে দক্ষিণ কলকাতার তৃণমূল নেতা কুমার সাহার বাড়ি, অফিসে আয়কর তল্লাশি চলে সকাল থেকে। কুমার সাহার গ্রিক চার্চ রো-র আবাসনে বাহিনী নিয়ে পৌঁছে যায় আয়কর টিম। তৃণমূল নেতাকে টানা জেরা করা হয়। এদিকে আয়কর তল্লাশির প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের কর্মী সমর্থকরা। তাদের দাবি তৃণমূলের রণকৌশল জানতে ভোটের সমস্ত ফাইল চুরি করেছে আয়কর।

তারজন্যই এই প্রতিবাদ। এর আগে ১, ৩ এবং ৯ এপ্রিল পর্যায়ক্রমে দেবাশিস কুমারকে তলব করা হয়েছিল। তিনি সিজিও কমপ্লেক্সে হাজিরাও দিয়েছিলেন।