গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata কলকাতা সহ রাজ্যজুড়ে হানা আয়কর দফতরের

    কলকাতা সহ রাজ্যজুড়ে হানা আয়কর দফতরের

    0
    84
    ছবি সৌজন্যে : নিজস্ব
    সপ্তাহের প্রথম দিনই কলকাতা সহ রাজ্যজুড়ে একযোগে একাধিক ঠিকানায় অভিযান চালিয়েছে আয়কর দফতর। কেন্দ্রীয় সংস্থার এই তল্লাশি অভিযান ঘিরে উত্তেজনা ছড়িয়েছে মধ্য কলকাতা এবং দক্ষিণ কলকাতার কয়েকটি জায়গায়।
    সূত্রের খবর, এদিন মোট ৮টি জায়গায় একযোগে হানা দিয়েছে আয়কর দফতরের আধিকারিকরা। সূত্রে খবর, সুধীর সাতনালিওয়ালা নামে এক ব্যবসায়ীর বাড়ি ও অফিসে তল্লাশি চলছে। তিনি একটি জৈব সারের কোম্পানির মালিক। তাঁর ১০ নম্বর রাজা সন্তোষ রোডের বাড়ি এবং ৩৫ নম্বর চেতলা সেন্ট্রাল রোডের অফিসে সোমবার সকাল থেকেই আয়কর দফতরের কর্মকর্তারা পৌঁছে যান। প্রথমে অফিসে তল্লাশি শুরু হলেও, পরে সন্তোষ রোডের বাড়িতে দীর্ঘ সময় ধরে অভিযান চালানো হয়। জানা যাচ্ছে, আয়কর ফাঁকি এবং হিসাব বহির্ভূত সম্পত্তির অভিযোগের ভিত্তিতেই এই তল্লাশি অভিযান। অন্যদিকে, নিউ টাউন এর অ্যাকশন এরিয়া ৩ অভিজাত আবাসন টাওয়ার ৩ নয় তলায় রাজেন্দ্র মাথুরের ফ্ল্যাটে তল্লাশি চলছে।  নিউটাউনের ইকো স্পেস ও পার্কস্ট্রিটের একটি অফিসেও তল্লাশি চলছে। এদিকে, বারাসত দক্ষিণপাড়া রোড শীতলতলা মন্দির সংলগ্ন এলাকায় মুখোপাধ্যায় পরিবারে আয়কর হানা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্তমানে বাড়িতে, চার ভাই-সহ তাঁর পরিবার থাকে। যদিও এক ভাই বর্তমানে লেক টাউনে থাকে।
    সূত্র মারফত জানা গিয়েছে, তিনি জমি কেনা বেচা-সহ প্রমোটিংয়ের সঙ্গে যুক্ত। সেই সূত্র ধরেই আয়কর হানা নাকি অন্য কোনও কারণ তা এখনও স্পষ্ট নয়।