স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে হানা, বাজেয়াপ্ত ২৬ কোটি

0
252
IT RAID NASIK
IT RAID NASIK
নাসিকে সোনা ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে ২৬ কোটি টাকা উদ্ধার করেছে আয়কর বিভাগের একটি বিশেষ দল। রবিবার সকালে নাসিকের ওই সোনা ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে আয়কর বিভাগ।
এ ছাড়া ৯০ কোটি টাকার বেনামি সম্পত্তির খোঁজ মিলেছে।  প্রায় ৩০ ঘণ্টা ধরে অভিযান চালিয়ে এই টাকা উদ্ধার করেছে আয়কর বিভাগ। জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর বাংলোয় হানা দিয়ে আসবাবপত্র ভেঙে তার মধ্যে থেকে নগদ টাকা উদ্ধার করেছেন আয়কর বিভাগ। বেশ কিছুদিন ধরেই আইটির র‌্যাডারে ছিলেন এই ব্যবসায়ী। কী করে এত টাকা এল ওই ব্যবসায়ীর কাছে তা খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, নাসিকের কানাডা কর্নার এলাকায় ওই ব্যবসায়ী একটি দোকান রয়েছে। কর ফাঁকি দেওয়া  নিয়ে অনেকদিন ধরেই আয়কর র‌্যাডারে ছিল ওই ব্যাবসায়ী। মহারাষ্ট্রের বেশ কয়েকটি জায়গায় হানা দিয়েছে আয়কর দফতর।